২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১

কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। সোমবার এ সংঘর্ষে নিহত ছাত্রলীগকর্মী সারওয়ার আলম পশাশ (৩০) উপজেলার শিকারপুর গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে। আহতদের মধ্যে তানভীর নামের একজনকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বুড়িচং উপজেলা চেয়ারম্যানের কার্যালয় এবং বাজারে দোকানপাট ভাংচুর করা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে বলে পুলিশ জানিয়েছে। বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উপজেলা সদরে রুমেল গ্র“প ও কামাল গ্র“পের মধ্যে সংঘর্ষে স্থানীয় ছাত্রলীগকর্মী পলাশ ছুরিকাহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.