২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জ সদরের একটি তৈরি পোশাক কারখানায় সোমবার দ্বিতীয় দিনও শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের একটি তৈরি পোশাক কারখানায় সোমবার দ্বিতীয় দিনও শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। রোববার ফতুল্লার লামাপাড়ার রূপসী গার্মেন্টসের শ্রমিকরা এক শ্রমিকের পাওনা টাকা নিয়ে বিক্ষোভ করেছিল। এর জেরে কয়েকজন শ্রমিককে ছাঁটাই করলে সোমবার তারা নতুন করে ১০ দফা দাবি উত্থাপন করে। আদমজীতে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর রূপসী গার্মেন্টসের শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতি মাসের ৪-৫ তারিখের মধ্যে বেতন পরিাশোধ, ২৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, হাজিরা বোনাস ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকায় উন্নীত করা প্রভৃতি। তিনি বলেন, শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তারা মানেনি। আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। রূপসী গ্র“পের রূপসী গার্মেন্টসের এক শ্রমিক চাকরি ছেড়ে দেয়ার পর পাওনা পরিশোধ নিয়ে কারখানাটিতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। এর জেরে রোববার ৩৪ শ্রমিককে ছাঁটাই করে র্কতৃপক্ষ। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০২ ঘ.