নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রোববার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
তারাব পৌরসভার রূপসী প্রধান বাড়ি এলাকায় এ ডাকাতির সময় হামলায় ওই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন।
তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছে।
ডাকাতির শিকার পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে ব্যবসায়ী জহির উদ্দিন প্রধানের বোনের বাড়িতে ডাকাত ঢোকে।
তারা বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।
যাওয়ার সময় বাধা দিলে ডাকাতরা গৃহকর্ত্রী রেহেনা আক্তার ও তার ছেলে প্রিয়মকে মারধরে আহত করে।
স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এই ঘটনায় ব্যবসায়ী জহির উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24