২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড় ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জোড় ইজতেমায় আসা পাঁচ মুসল্লি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

গাজীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জোড় ইজতেমায় আসা পাঁচ মুসল্লি মারা গেছেন। শনিবার বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় বলে জানায় আয়োজক কমিটি। এরা হলেন বগুড়ার শেরপুরের উত্তর শাহ পাড়া গ্রামের মো. হাবিবুর রহমান (৫৫), চট্টগ্রামের পতেঙ্গার মাইজপাড়ার মো. ইমাম উদ্দিন (৬৫), কুষ্টিয়া সদরের বৌয়ালদাহ্ গ্রামের খলিল উদ্দিন (৬৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার কুশমাইল গ্রামের মো. মোজাফ্ফর (৩০) এবং সিরাজগঞ্জের কাজীপুরের পাড়াবের গ্রামের মো. আব্দুর রহমান (৭৫)। শুক্রবার (৩০ নভেম্বর) থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। এতে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি অংশ নিচ্ছেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে এ ইজতেমা শেষ হবে। আয়োজক কমিটির সদস্য আলী আকবর বলেন, মুসল্লিরা হৃদরোগ, হাঁপানি ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ইজতেমা মাঠে জানাজা শেষে স্বজনদের কাজে লাশ হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিসধি/সিএস/১৯৪৯ ঘ.