কক্সবাজার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি দিয়ে অনুপ্রেবশকালে ৩২ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার পৃথক কয়েকটি অভিযান চালায় বিজিবি’র কক্সবাজারের ১৭ ব্যাটালিয়ন এবং টেকনাফের ৪২ ব্যাটালিয়ন।
৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হায়াইক্যং ও দমদমিয়া বিওপি’র বিজিবি সদস্যরা বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ২১ রোহিঙ্গাকে আটক করে। বিকাল ৫টার দিকে মানবিক সহায়তা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃথক অভিযানে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত থেকে অনুপ্রবেশকারী ১১ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯১০ ঘ.
bdnews24