২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনায় নিহত মো. টোকন (২৬) পূর্ব আব্দালপুর ইউনিয়নের সুগ্রীবপুর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে। বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, শেখপাড়া বাজার থেকে বাইসাইকেলে বাড়ি যাচ্ছিলেন টোকন। পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৩ ঘ.