২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যুবকের গলাকাটা লাশ

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

মাদারীপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হরিদাসদীর ভাটিয়ারকান্দা খালপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহেদ বেগ (২৫) হরিদাসদী এলাকার এলেমউদ্দিন বেগের ছেলে বলে পুলিশ জানিয়েছে। রাজৈর থানার ওসি নওশের আলী জানান, বৃহস্পতিবার রাতে শাহেদের গলা কেটে ভাটিয়ারকান্দা খাল পাড়ে মৃতদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ব্যাপারে রাজৈর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে ওসি নওশের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১২৩৫ ঘ.