২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মুক্তিপণে ব্যবসায়ীর মুক্তি

ঝিনাইদহ সদরে দুইলাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত এক ইটভাটা মালিক ছাড়া পেয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঝিনাইদহ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে দুইলাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত এক ইটভাটা মালিক ছাড়া পেয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। শুক্রবার ছাড়া পাওয়া কুমার চন্দ্র পাল সদর উপজেলার গান্না গ্রামের বাসিন্দা। কুমার চন্দ্র পালের বড়ভাই অনিল কুমার পাল বলেন, সোমবার রাতে ওই গ্রামে নিজের ইটভাটা থেকে ৭/৮ জন কালো কাপড় পরা যুবক তাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এরপর তারা পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অনিল কুমার পাল বলেন, চারদিন দরকষাকষির পর দু’লাখ টাকায় রফা হয়। বৃষ্পতিবার রাতে বিষয়খালী বাজারের পাশ থেকে সন্ত্রাসীরা মুক্তিপণের টাকা গ্রহণ করে এবং ভোরে হরিণাকুণ্ডু থেকে তাকে ছেড়ে দেয় বলে অনিল জানান। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) পংকজ ভট্টাচার্য বলেন, পুলিশ চার দিন ধরে অপহৃত ইট ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্ঠা করেছে। তবে মুক্তিপণের বিনিময়ে তিনি ছাড়া পেয়েছেন কিনা তা বলতে পারেননি এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.