২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেল গ্রামীণফোনের ‘হেলথ টিপস’

এসএমএসে ‘মোবাইল হেলথ টিপস’ সেবার জন্য ‘কানেক্টেড ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের মোবাইল ফোন সেবাদানকারী সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএমএসে ‘মোবাইল হেলথ টিপস’ সেবার জন্য ‘কানেক্টেড ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের মোবাইল ফোন সেবাদানকারী সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোন। গত ২০ নভেম্বর, দুবাইয়ে জুরিদের রায় ও ইন্টারনেট ভোটে ‘ইনোভেশন ইন মোবাইল ভিএএস’ বিভাগে গ্রামীণফোনকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কানেক্টেড ওয়ার্ল্ড’ ফোরামে মোবাইল মানি, মোবাইল হেলথ, মোবাইল এডুকেশন, মোবাইল এগ্রিকালচার এবং অন্যান্য মোবাইল লাইফলাইন সেবা নিয়ে নতুন নতুন সেবা বিশ্বের কাছে তুলে ধরা হয়। বিভিন্ন দেশের ৬৭টি অপারেটরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গ্রামীণফোন ‘ইনোভেশন ইন মোবাইল ভিএএস’ বিভাগে চূড়ান্ত মনোনয়ন পায়। গ্রামীণফোন গত ফেব্রুয়ারি মাসে এসএমএস ভিত্তিক ‘মোবাইল হেলথ টিপস’ সেবা চালু করে। চালুর সাত মাসের মধ্যে এর গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৩০২ ঘ.