খাগড়াছড়ি. নভেম্বর ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)- খাগড়াছড়ির দীঘিনালায় অপহৃত শিশু নিশানকে দুই দিনেও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার থেকে উপজেলা সদরের আল কোরআন একাডেমির ছাত্র মো. জাহেদুল ইসলাম নিশান (৫) নিখোঁজ রয়েছে। সে সদরের থানা পাড়া এলাকার সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে।
বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রের মা রেশমা বেগম দীঘিনালা থানায় অপহরণের মামলা করেন।
মামলায় রেশমা অভিযোগ করেন, পূর্ব শত্র“তার জের ধরে প্রতিবেশীরা তার ছেলেকে অপহরণ করেছে। ছেলের মুক্তির জন্য তার কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পাড়া এলাকার বাসিন্দা শেখ ফরিদ (৩৫) এবং বেলাল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটিকে উদ্ধারে র্যাব চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯১১ ঘ.
bdnews24