২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পরিবহণ ধর্মঘট

মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কুড়িগ্রাম, ২৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে মটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘটের কারণে কুড়িগ্রামের সব আভ্যন্তরীণসহ আন্তঃজলো রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। কুড়িগ্রাম মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, মহাসড়কে অবৈধ নছিমন, করিমন, ব্যাটারিচালিত অটোসহ সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে ইতপূর্বে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। এরপরও ব্যবস্থা না নেয়ায় বুধবার রাতে মটর মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় অনির্দিষ্টকালের জন্য পরিহণ ধর্মঘটের ডাক দেয়া হয়। কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকাল থেকে কুড়িগ্রাম-রংপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে মোটর শ্রমিকরা। যাত্রীরা অভিযোগ করেন, পূর্ব ঘোষণা ছাড়াই এ ধর্মঘটের ডাক দেয়া হয়। দুরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন শহরে ঢুকতে না দেয়ায় আভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৪ ঘ.