গোপালগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ক্ষমা বিশ্বাস (৯) ভেন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও ভেন্নাবাড়ি গ্রামের বিষ্ণু বিশ্বাসের মেয়ে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আজিজুর রহমান জানান, বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ক্ষমাকে টেকেরহাটগামী একটি বাস ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৭ ঘ.
bdnews24