২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির তিন দিন বাদে আশুলিয়ায় আরো একটি কারখানায় আগুন লাগলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সাভার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির তিন দিন বাদে আশুলিয়ায় আরো একটি কারখানায় আগুন লেগেছে। বাইপাইল এলাকার শাহরিয়ার গার্মেন্টসে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন লাগে বলে শিল্প পুলিশ জানিয়েছে। তবে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিনির্বাপক বাহিনীর ডিইপিজেড ও ধামরাই স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। শিল্প পুলিশের পরিচালক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত।” ডিইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার হোসেন রাত ৮টা ১০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।” শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন কারখানায় আগুন লাগে। পরদিন একই এলাকার ডেবনেয়ার ফ্যাশনে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে ওই কারখানার এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২০৩০ ঘ.