বেনাপোল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে এদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
এরা হলেন মোতালেব (৭০), জামাল হোসেন (৩৫), ফারুক হোসেন (৩০), নুরজাহান (৫০), আসমা খাতুন (২৫), তুষার মোল্লা (২০), ফারুক শেখ (২৮), আতিয়ার রহমান (৪২), মুরাদ শেখ (৩২), রিংকী (২৫), ফিরোজ (৭), সুমাইয়া (৬) ও আফরিন (৫)।
এদের সবার বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে তিন শিশুসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24