২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল আচার তৈরির উপাদানসহ গ্রেপ্তার ২

নগরীতে ভেজাল আচার তৈরির উপাদানসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ভেজাল আচার তৈরির উপাদানসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মফিজুল ইসলাম (৩৭) ও মো. মিজান (৩২) ডবলমুরিং থানাধীন হাজী পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে হাজী পাড়ায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ভেজাল ও মেয়াদউত্তীর্ণ প্রায় ৮০ কেজি বরই, ৩০ কেজি বরই গুড়া, ৩০ কেজি ভূট্টার ভূষিসহ আচার তৈরির বিভিন্ন ধরনের ভেজাল উপাদান ও সরঞ্জাম জব্দ করা হয়। কারখানাটির মালিক আব্দুল কাদের বাহাদুর দীর্ঘদিন ধরে ভেজাল আচার তৈরি করে নগরীর বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৮০০ ঘ.