২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে ট্রেনে কাটায় দুই তরুণীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় টঙ্গী-ঘোড়াশাল রেল লাইনে বুধবার ট্রেনে কাটা পড়ে দুই তরুণীর মৃত্যু হয়েছে। আহত হন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গাজীপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় টঙ্গী-ঘোড়াশাল রেল লাইনে বুধবার ট্রেনে কাটা পড়ে দুই তরুণীর মৃত্যু হয়েছে। আহত হন এক যুবক। দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আশহাটা গ্রামের শাহ আলমের মেয়ে সোনিয়া এবং অটলাব এলাকার কবির মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫)। আহত ওয়াসিমকে (২০) নরসিংদী সদর হাসপাতালে পাঠনো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি এনায়েত উদ্দিন বলেন, শীতলক্ষ্যা নদীর ওপর গাজীপুরের কালীগঞ্জ ও ঘোড়াশালের সংযোগকারী রেলসেতু হেঁটে পার হচ্ছিলেন দুই তরুণী ও এক যুবক। সেতুর মাঝামাঝি আসার পর ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী ট্রেন দেখে তারা দৌড়ে সেতু পর হওয়ার চেষ্টা করলেও দুর্ঘটনা এড়াতে পারেননি। নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.