জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
বাইশটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এবার ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬৬ জন প্রতিযোগিতা করবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩১ ঘ.
bdnews24