২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ ১২ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর ও টঙ্গী থেকে অস্ত্রসহ ১২জন ডাকাতকে সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

গাজীপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর ও টঙ্গী থেকে অস্ত্রসহ ১২জন ডাকাতকে সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শ্রীপুর থেকে রাজীব (১৬), সাইফুল ইসলাম (১৭), জহিরুল ইসলাম (২২), সোহেল (২৫), বিল্লাল হোসেন (১৪), বাদশা (২৫), সেলিম (২০), শাকিল (২০) ও রুবেল (১৮) এবং টঙ্গী থেকে মো. আনিস (১৭), জুয়েল (১৬) ও তানবীর (১৬) গ্রেপ্তার হন। শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে একাধিক ডাকাতির ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এসব ঘটনায় পুলিশ সোমবার রাতে মুলাইদ গ্রামের রুবেলকে গ্রেপ্তার করে। “তার স্বীকারোক্তি অনুযায়ী অপর আটজনকে গ্রেপ্তার ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।” অপরদিকে টঙ্গী থানার এএসআই মানিক জানান, মঙ্গলবার রাতে টঙ্গীর হিমারদীঘির ফাইসন্স রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনটি ধারালো অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৯ ঘ.