টাঙ্গাইল, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক দুর্ঘটনায় স্ত্রীসহ ট্রাফিক পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বাসাইল উপজেলার বাওইখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুল হক খান মিল্কি (৫৭) ও তার স্ত্রী ফরিদা মিলকি বেবীর (৪৫) বাড়ি ময়মনসিংহ শহরের কবর খানা রোডের কালিবাড়ি এলাকায়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট জামাল উদ্দিন জানান, মিল্কি ও তার স্ত্রী সকালে ঢাকা থেকে প্রাইভেট কারে করে টাঙ্গাইলে যাচ্ছিলেন। পথে বাওইখোলা এলাকায় তাদের গাড়ির সঙ্গে একটি কভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান পুলিশ পরিদর্শক মিল্কি। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফরিদাকেও মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৫ ঘ.
bdnews24