২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

ভোলার লালমোহন উপজেলার ডাওরি বাজারে বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ভোলা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহন উপজেলার ডাওরি বাজারে বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ফাইমা (৬) কালমা ইউনিয়নের হিরন মিয়ার মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন থেকে বাসটি ভোলার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে লালমোহনে উপজেলার ডাওরী বাজারে রাস্তা পার হওয়ার সময় ফাইমাকে পেছন থেকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৯ ঘ.