২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল সাড়ে ন’টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি শুরু হবে। সকাল পৌনে ১০ টায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে দুদক চেয়ারম্যান গোলাম রহমান কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করবেন। এরপর সকাল ১০ টা থেকে শুরু হবে আলোচনা সভা, তা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। এ প্রসঙ্গে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন,“প্রতিষ্ঠালগ্ন থেকেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এই অভিযানকে ভবিষ্যতে আরো জোরদার করাই হবে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রধান লক্ষ্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএ/২৩৪১ ঘ.