২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যুবক খুন

মাদারীপুর সদর উপজেলায় এক যুবক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

মাদারীপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় এক যুবক খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মন্দী গ্রাম থেকে দেলোয়ার মোল্লা (২৫) নামে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মাদারীপুর থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, দেলোয়ারের লাশ ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির ট্যাংকের মধ্যে পাওয়া যায়। “স্থানীয় লোকজন পচা গন্ধ পেয়ে ট্যাংক খুলে ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেয়।” নিহতের বাবা হারুন মোল্লা সাংবাদিকদের জানান, গত তিন দিন ধরে নিখোঁজ ছিল দেলোয়ার। পূর্ব শত্রুতার জের ধরে দোলোয়ারকে খুন করা হয়েছে বলে হারুন মোল্লার অভিযোগ। তবে দেলোয়ারে বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে বলে ওসি জানান। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর হাসপাতাল মর্গে আনা হয়েছে। থানায় একটি হত্যামামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৬ ঘ.