নওগাঁ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে আটক আব্দুর রাজ্জাক (২৫) নওগাঁ সদরের মাষ্টারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে।
আত্রাই থানার ওসি শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্সপেক্টর পরিচয় দিয়ে রাজ্জাক একটি ক্লিনিকে ড্রাগ লাইসেন্স দিচ্ছিলেন।
এ সময় ক্লিনিকের মালিক মোসলেম উদ্দিনের সন্দেহ হলে আশপাশের ওষুদ ব্যবসায়ীদের নিয়ে তাকে আটক করে থানায় খবর দেন।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24