২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তল নাড়তে গিয়ে এক কিশোর গুলিবিদ্ধ

অবৈধ পিস্তল নিয়ে লাড়াচাড়া করার সময় চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চাঁদপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ পিস্তল নিয়ে লাড়াচাড়া করার সময় চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন। কে এম শামছুল হুদা (১৮) নামের ওই কিশোরকে রোববার বিকালে শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরানবাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শামছুল হুদার বাবা মো. আবুল কাশেম খান ব্যবসায়ী। মা শামীমা সুলতানা পুরান বাজার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষিকা। গুলিবিদ্ধ শামছুল হুদার দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যায় তার বাসার বাথরুম থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. আমির জাফর বলেন, “কলেজছাত্র গুলিতে আহত হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে তার দেয়া তথ্যানুযায়ী বাসার বাথরুম থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।” ৭ দশমিক ৬২ মিলিমিটারের উদ্ধার করা বিদেশি পিস্তলটির কোনা লাইসেন্স নেই বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৮ ঘ.