পটুয়াখালী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলা জামায়াত ইসলামীর আমির এ কে এম ফখরুদ্দিন খান রাযীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টায় শহরের কালিকাপুর এলাকার নিজ বাসা তাকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা জামায়াত আমিরের বাসায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা আমির রাযীকে গ্রেপ্তার করা গেলেও অন্য নেকাকর্মীরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯০০ ঘ.
bdnews24