২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

জামালপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে একজন মারা গেছেন। রোববার ভোরে উপজেলার সোমনাথপাড়ার রোসানকোনা এলাকায় বন্যহাতির আক্রমণে ফিলিপ সাংমার (৫৫) মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়। বকশীগঞ্জ ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক নপু এম মারাক জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির দল থেকে ফসল রক্ষার জন্য ধানের জমিতে টঙ ঘর করে পাহারা দিচ্ছিল ফিলিপ। ভোরে অর্ধশতাধিক হাতির একটি পাল তার টঙ ঘরে আক্রমণ করে। হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফিলিপের মৃত্যু হয় বলে জানান এম মারাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৬ ঘ.