২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তিতে আগুন ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 06:18 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে বস্তির পাঁচ শতাধিক ঘর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য নিত্যপয়োজীয় পণ্য, বস্ত্র ও খাদ্য সাহায্য পাঠানোর জন্য নির্দেশ দেন তিনি। আবুল কালাম আজাদ জানান, ক্ষতিগ্রস্থদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬ হাজার কম্বল, ৩ হাজার শাড়ি, ৩ হাজার শালোয়ার-কামিজ-ওড়না, ৩ হাজার সোয়েটার, ৩ হাজার শাল এবং ৪০০ লুঙ্গি ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ঢাকার জেলা প্রশাসককে দেয়া হয়েছে। রোববার ভোররাতে রায়েরবাগ এলাকা সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আনে। আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শুষ্ক মৌসুমে অগ্নিকা-ের ঝুঁকি বাড়ায় এ সময় সবাইকে সচেতন থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১২১৩ ঘ.