২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের নৈশভোজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার নৈশভোজ করেছেন চীনা রাষ্ট্রদূত লি জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার নৈশভোজ করেছেন চীনা রাষ্ট্রদূত লি জুন। বিরোধী দলীয় নেতার গুলশানের বাসায় রাত ৮টা থেকে দেড় ঘণ্টা এই অনুষ্ঠান হয়। নৈশভোজের আগে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিরোধী দলীয় প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিতে চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাসায় আসেন।” চীন সফরের আগে চীনের রাষ্ট্রদূতের বাসায় বিরোধী দলীয় নেতাকে এক নৈশভোজ দেন রাষ্ট্রদূত। এর ফিরতি হিসাবে শনিবার খালেদা জিয়ার সঙ্গে নৈশভোজে লি জুন অংশ নিয়েছেন বলে জানান মারুফ কামাল। নৈশভোজে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিনও অংশ নেন। গত ২৪ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাত দিনের সফরে গণচীন সফর করেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২২৫৩ ঘ.