২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুগদায় বোমা ফাটিয়ে স্বর্ণালংকার লুট

রাজধানীর উত্তর মুগদায় বোমা ফাটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর মুগদায় বোমা ফাটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে বড় মসজিদের কাছে পারুল জুয়েলার্স নামের ওই দোকানে সামনে এই ঘটনা ঘটে। মুগদা থানার ওসি মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোকান বন্ধ করার সময় হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী পরপর কয়েকটি বোমা ফাটায় এবং দোকান মালিকের কাছে থাকা অলংকারের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/০০১১ ঘ.