২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ফরিদপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম মল্লিক (৫০) সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের খালেক মল্লিকের ছেলে বলে কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী বাসস্ট্যান্ডে দাঁড়ানো দুটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এরপর ইজিবাইক দুটি পাশে থাকা একটি বাইসাইকেলের ওপর পড়ে। বাইসাইকেলচালক নুরুল ওই ইজিবাইকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি মোহসিনুল জানান, এ ঘটনায় ইজিবাইকের পাঁচ আরোহী রওশন মিয়া (৬০), লাকী (১০), রাফিয়া বেগম (৩৫), সামাদ মণ্ডল (৫০) ও অজ্ঞাত (৩০) একজন আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০০৯ ঘ.