২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে ফরমালিনযুক্ত এক মণ মাছ পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জ শহরের প্রধান মাছ বাজারগুলোতে অভিযান চালিয়ে জব্দ করা ফরমালিনযুক্ত এক মণ তেলাপিয়া মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের প্রধান মাছ বাজারগুলোতে অভিযান চালিয়ে জব্দ করা ফরমালিনযুক্ত এক মণ তেলাপিয়া মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশ শহরের বাবুরাইল মাছ বাজার এবং মাসদাইরে এ অভিযান চালায়। অভিযানের সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের, কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জ সদর সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক মো. সাঈদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, মুগবুল হোসেন, আরিফ দীপু, লাভলী ইয়াসিমন পায়েল, শাহানারা বেগম, হাজী আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া বিপুল সংখ্যক পুলিশ সদস্য এ অভিযানে ছিল। কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. সাঈদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের বাবুরাইল ও মাসদাইর বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালানো হয়। মাসদাইর বাজার থেকে ফরমালিনযুক্ত এক মণ তেলাপিয়া মাছ জব্দ করা হয়। পরে তা থানায় নিয়ে এসে পুড়িয়ে ফেলা হয়েছে। বাজারগুলোতে আকস্মিকভাবে এই ফরমালিন বিরোধী অভিযান চালানো হবে। পরবর্তীতে শহরের বাজারগুলোকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে বলে জানালেন সাঈদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭৩৬ ঘ.