২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে বেঁচে থাকবেন সুভাষ: প্রধানমন্ত্রী

চলচ্চিত্রকার, অভিনেতা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা চলচ্চিত্রপ্রেমীরা এই নির্মাতাকে স্মরণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার, অভিনেতা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা চলচ্চিত্রপ্রেমীরা এই নির্মাতাকে স্মরণ করবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম পথিকৃত সুভাষ দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকার প্রধান। এক শোকবার্তায় তিনি বলেন, “গুণী এই চলচ্চিত্রকারের তৈরি অনেক চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কথা গুরুত্বের সাথে উঠে এসেছে। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।” প্রধানমন্ত্রী সুভাষ দত্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শুক্রবার সকাল ৭টার পর রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে নিজের বাড়িতে মারা যান একুশে পদকজয়ী চলচ্চিত্রকার সুভাষ দত্ত। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনিদের রেখে গেছেন। ২০০১ সালে সুভাষ দত্তের স্ত্রীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩৫২ ঘ.