২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ নভেম্বর আশুরা

মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে আরবি নতুন বছর ১৪৩৪ হিজরি। এ হিসাবে ২৫ নভেম্বর রোববার আশুরা পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে আরবি নতুন বছর ১৪৩৪ হিজরি। এ হিসাবে ২৫ নভেম্বর রোববার আশুরা পালন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানানো হয়েছে। কমিটির সদস্য সচিব ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বজলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব দিলোয়ার বখত ও বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৪৫ ঘ.