বেনাপোল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দবনের বাংলাদেশ অংশের জীববৈচিত্র এবং মানুষের জীবনচিত্র নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করতে বাংলাদেশে এসেছে ভারতের ৭৯ কলাকুশলি।
বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্টে তাদের অভ্যর্থনা জানান কাস্টমস হাউজের সহকারী কমিশনার অনুপম চাকমা।
’বাঘের গর্জন’ নামের প্রামাণ্যচিত্র বানাতে সুন্দরবনে এক মাস শুটিং করবে ‘ ভারতের এভিস রিজভি ফিল্ম’ নামের একটি প্রতিষ্ঠান।
এভিস রিজভি ফিল্মের কর্মকর্তা কামাল সাদানা বলেন, “সুন্দরবনের বাংলাদেশ অংশ পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান। অন্যান্য দেশে এর সৌন্দর্য তুলে ধরতে আমরা ছবিটি নির্মাণ করছি।”
বেনাপোল চেকপোস্টোর রাজস্ব কর্মকর্তা নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা বাংলাদেশে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24