২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি প্রক্টরকে প্রাণনাশের হুমকি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহাকে শিবির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

জবি, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহাকে শিবির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হুমকি পেয়ে অশোক কুমার সাহা কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার রাত ৮.৩২ মিনিটে +৮৫৬৯৩২০৪৫৬৬ নম্বর থেকে ফোন করে প্রথমে আমাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়ার ও পরে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।” “তারা আমাকে বলেছে বিশ্ববিদ্যালয়ের আর একজন শিবির কর্মীকেও যেন থানায় সোপর্দ করা না হয়।” সোমবার সা¤প্রদায়িকতা বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের অনুষ্ঠান চলাকালে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফরহাদ ও একজন বহিরাগতসহ দুই শিবিরকর্মীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা ধরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যায়। পরে প্রক্টর তাদের পুলিশে সোপর্দ করেন। এরই পরিপ্রেক্ষিতে এ হুমকি দেয়া হয়েছে বলে মনে করেন অশোক কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১০৯ ঘ.