২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা জরিমানা

আঙ্গুরে ফরমালিন দেওয়া ও যথাযথ পদ্ধতিতে পণ্য সংরক্ষণ না করায় চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্গুরে ফরমালিন দেওয়া ও যথাযথ পদ্ধতিতে পণ্য সংরক্ষণ না করায় চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নগরীর রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দ- দেয়। বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, যথাযথ নিয়মে পণ্য সংরক্ষণ না করায় রিয়াজউদ্দিন বাজারের ইএটিসি কোল্ড স্টোরেজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে কোল্ড স্টোরেজটিতে তালা লাগিয়ে দেওয়া হয়। একই কোল্ড স্টোরেজে রাখা মেসার্স এম হোসাইন অ্যান্ড কোং এর লাল আঙ্গুর ও ফুজি আপেলে ফরমালিন দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র‌্যাব-৭, পুলিশ ও বিএসটিআই’র কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯৫৮ ঘ.