খুলনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খানজাহান আলী থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পথের বাজারে একটি বাসে তল্লাশি চালিয়ে আবুল হোসেনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
আবুল হোসেন বটিয়াঘাটা উপজেলার রণজিতের হুলা গ্রামের জলিল শেখের ছেলে।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক বলেন, পথের বাজার চেকপোস্টে যশোর থেকে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৯ ঘ.
bdnews24