২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ১৪টি দোকান পুড়ে গেছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানের একটি বাজারে ১৪টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানের একটি বাজারে ১৪টি দোকান পুড়ে গেছে। সোমবার রাতে মধ্যপাড়া বাজারে এ অগ্নিকাণ্ড হয়। স্থানীয়রা প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সময়মতো ফায়ার সার্ভিসের সহায়তা না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তাতে ক্ষতির পরিমাণ বেড়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ইয়াহিয়া আলী শিকদার বলেন, খবর পেয়েই শ্রীনগর থেকে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পথে উত্তর মধ্যপাড়ায় একটি সেতু থেকে নামার সময় দুইটি গাড়িই রাস্তার পাশে উল্টে যায়। পরে মুন্সীগঞ্জ থেকে অন্য গাড়ি গিয়ে দুর্ঘটনা কবিলত গাড়ি দুইটি উদ্ধার করে। দুর্ঘটনায় পড়ার কারণেই দমকল বাহিনী সময়মতো পৌঁছাতে পারেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৩ ঘ.