২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেদন নিয়ে প্রশ্নের উত্তর দিল টিআইবি

সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর এবার তথ্য মন্ত্রণালয়ের প্রশ্নগুলোরও জবাব পাঠিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর এবার তথ্য মন্ত্রণালয়ের প্রশ্নগুলোরও জবাব পাঠিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার দুর্নীতি বিরোধী সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যমন্ত্রীর একান্ত সচিবের কাছে ৩১টি প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে। এতে সংসদ সদস্যদের ওপর প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে সংশয় ও বিভ্রান্তির নিরসন হবে। এর আগে ‘নবম জাতীয় সংসদের সদস্যদের নেতিবাচক ও ইতিবাচক ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদনটি মন্ত্রণালয়ে জমা দিয়েছিল টিআইবি। গত ১৪ অক্টোবর টিআইবির ওই জরিপ প্রতিবেদন প্রকাশ হলে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ার পর গত ১৮ অক্টোবর প্রতিবেদনটি চেয়ে টিআইবিকে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে গত টিআইবি জানায়, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কার্যক্রমে’ জড়িত রয়েছেন। এই নেতিবাচক কার্যক্রমের মধ্যে রয়েছে প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, অপরাধমূলক কার্যক্রমে জড়িত হওয়ায় সমর্থন, সরকারি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ পাওয়াসহ বিভিন্ন অভিযোগ। টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা হয়। ২১ অক্টোবর প্রতিবেদনটি হাতে পেয়ে ‘অধিকতর পর্যালোচনা’র জন্য তথ্য মন্ত্রণালয় ৫ নভেম্বর টিআইবির কাছে ৩১টি প্রশ্নের উত্তর চেয়ে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৮০৩ ঘ. • টিআইবির প্রতিবেদন নিয়ে মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর