২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নগরীতে ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত মো. সোহাগ (১৮) হালিশহর ছোটপুল এলাকার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে। সোমবার ভোর রাতে খুলশী থানাধীন জাকির হোসেন রোডে এমইএস কলেজের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানোর সময় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় সোহাগকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৩২৮ ঘ.