লক্ষ্মীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
শনিবার বিকালে লক্ষ্মীপুর শহরে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করেন। শহরের গোডাউন রোডে যাওয়ার পর মিছিলটিকে ধাওয়া দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৬ পুলিশসহ ২০ জন আহত হন।
সদর থানার ওসি গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেন, জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভুঁইয়া ও সেক্রেটারি জেনারেল মফিজুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরো দুইশ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪১ ঘ.
bdnews24