২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ১৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি স্পিনিং মিলের কর্মকর্তাকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি স্পিনিং মিলের কর্মকর্তাকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, হাজী হাশেম স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন দুপুরে নগরীর টানবাজারে একটি ব্যাংক থেকে ১৩ লাখ টাকা উত্তোলন করে প্রাইভেটকারে মিলে যাচ্ছিলেন। মেথরখোলা সংলগ্ন আলিফ রি-রোলিং মিলের সামনে দু’টি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে। তারা গাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। কামাল হোসেনের পায়ে গুলি লেগেছে। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯৪০ ঘ.