২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ না দেওয়ায় বাস চলাচল বন্ধ

দায়িত্বপালনকালে আহত হওয়ার পর ক্ষতিপূরণ না দেওয়ায় রাজধানীতে মৈত্রী পরিবহনের শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 05:13 AM

Updated : 25 Apr 2022, 09:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বপালনকালে আহত হওয়ার পর ক্ষতিপূরণ না দেওয়ায় রাজধানীতে মৈত্রী পরিবহনের শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। তাদের ধর্মঘটের কারণে মোম্মদপুর থেকে মতিঝিল রুটের এই পরিবহন সংস্থার কোনো বাস ছেড়ে যায়নি রোববার সকালে। মোহাম্মদপুর বাসস্ট্যা-ে গাড়ি বন্ধ রেখে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। শ্রমিক নেতা রঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩ নভেম্বর সিটি কলেজের সামনে মৈত্রী পরিবহনের এক শ্রমিক দুই বাসের মাঝামাঝি পড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করার পর এতোদিন শ্রমিকরাই তার চিকিৎসার ব্যয়ভার বহন করে আসছেন। “মালিক পক্ষকে এ ব্যাপারে সহযোগিতা করতে বলা হলে তারা তালবাহানা শুরু করে। কিন্তু আমাদের পক্ষেও আর চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না। এ কারণে শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন রঞ্জু। বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১১০১ ঘ.