২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত ৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

বাগেরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঘষিয়াখালী গ্রামে এ হামলায় আহত হন এই গ্রামের হারুণ চাপড়াশী (৪৫), মোস্তফা চাপড়াশী (৪০), ইলিয়াস হাওলাদার (৪০) ও কবির মৃধা (৩০)। এরমধ্যে প্রথম তিনজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারুনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন। মোরেলগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি) মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হারুণ চাপড়াশী বাড়ি থেকে তার স’মিলে যাচ্ছিলেন। পথে সাত/আটজন সন্ত্রাসী ধাওয়া করলে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে তাকে ধরে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ তাকে বাঁচাতে গিয়ে আহত হন মোস্তফা, ইলিয়াস ও কবির। পুলিশ কর্মকর্তা আরো বলেন, কী কারণে হামলা হয়েছে তা জানা যায়নি। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.