২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নকল খাদ্যপণ্য রাখায় নারী দণ্ডিত

নকল খাদ্যপণ্য রাখার অভিযোগে শুক্রবার বাগেরহাটে এক নারীকে দুবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

বাগেরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল খাদ্যপণ্য রাখার অভিযোগে শুক্রবার বাগেরহাটে এক নারীকে দুবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দণ্ডিত ইভা আক্তার (২০) শহরের বাসাবাটি পালপাড়ার ইলিয়াস মৃধার স্ত্রী। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান এ সাজা দেন। মো. মেহেদী হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে পালপাড়ার ইলিয়াস মৃধার ভাড়া বাসা থেকে বিভিন্ন কোম্পানির নকল খাদ্যপণ্য উদ্ধার করা হয়। এসময় ইলিয়াস পালিয়ে গেলে তার স্ত্রী ইভা আক্তারকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস দীর্ঘদিন ধরে ঢাকা থেকে এইসব নকল খাদ্য সামগ্রী এনে বাড়িতে বসে প্যাকেটজাত করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিলেন বলে ম্যাজিস্ট্রেট জানান। উদ্ধারকৃত খাদ্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দশ লাখ টাকা বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫১ ঘ.