২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ট্রলার ডুবির ঘটনায় মামলা, আটক ১

টেকনাফের সাবরাং বঙ্গোসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

কক্সবাজার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের সাবরাং বঙ্গোসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় একটি মামলা হয়েছে। টেকনাফ থানার ওসি আমিনুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের সৈনিক আজিজ বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানুষ পাচারের অভিযোগে আবুল কালাম নামে এক দালালকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কোস্টগার্ড ও নৌ বাহিনীর তিনটি জাহাজ অনুসন্ধান শুরু করেছে। তবে এখনো কোন লাশ কিংবা ডুবে যাওয়া ট্রলারে খোঁজ পাওয়া যায়নি। বুধবার ভোরে ১১০ জন যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের সাবরাং এর পশ্চিমে একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনার পর নৌ-বাহিনী, কোস্টগার্ড, বর্ডার গর্ডা বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জেলেরা বুধবার পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০৮ ঘ.