২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী উত্ত্যক্ত: ওলামা লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল নগরীতে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার মামলায় জেলা ওলামা লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

বরিশাল, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার মামলায় জেলা ওলামা লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর আব্দুর রব সেরনিয়াবাত কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফজলুল হক এভিনিউ থেকে মো. সোলায়মান হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। বরিশাল জেলা ওলামা লীগের আহ্বায়ক সোলায়মান নিজেকে ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবেও দাবি করেছেন। কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার কাগাশুরা গ্রামের এক নারী তার মেয়েকে উত্ত্যক্ত ও অশালীন আচরণের অভিযোগে সোলায়মানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোলায়মান গত দুই মাস ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করছে। বাড়িতে এসে তার সঙ্গে মেয়ে বিয়ে দেয়ার জন্য হুমকিও দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০০ ঘ.