টাঙ্গাইল, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দেলধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কাকুয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের দিনমজুর জিন্নত আলি (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) এবং স্থানীয় মজিবর মিয়া (৫০) দেলধা হাটের পাশে একটি জমিতে ঘাস কাটতে যান।
জমিতে পরে থাকা একটি বিদ্যুতের তারে মজিবর জড়িয়ে গেলে তাকে বাঁচাতে যান জিন্নত ও শাহিদা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০০ ঘ.
bdnews24