চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বই উৎসব শুরু হচ্ছে।
সকাল ১১টায় উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।
শুক্রবার বিকাল ৪টায় ‘বইয়ের প্রচার-প্রসারে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনা এবং শনিবার বিকাল সাড়ে ৫টায় হবে সমাপনী অনুষ্ঠান।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বই উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উৎসবে প্রেসক্লাবের স্থায়ী, অস্থায়ী, আজীবন দাতা সদস্য ও সহযোগী সদস্যদের বই স্থান পাবে বলে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া উৎসবে ক্রেতাদের জন্য বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৬৪৩ ঘ.
bdnews24