রাঙামাটি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে একই স্থানে বিএনপির দুইপক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্ষন্ত উপজেলা সদরের চৌমহনী এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেহান উদ্দীন জানান, ৭ নভেম্বর উপলক্ষে উপজেলা সদরের চৌমহনীতে বিকাল ৩টায় বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বাহারীর পক্ষ সমাবেশ ডেকেছে।
যেকেনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে এ আদেশ জারি করা হয়েছে, বলেন ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩০ ঘ.
bdnews24